রবিবার, ১ নভেম্বর ২০২৬ |১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
শিরোনাম
ধানক্ষেতের পাশে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ, পরিচয় মেলেনিমহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ ১২ জন আটকশার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বার জব্দ, একজন গ্রেপ্তারযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরাকক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুইবেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করল বিজিবিইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিনবঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকাআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মল

বেনাপোল চেকপোস্ট

ভারতে সাজা খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ নারী

বেনাপোল। ছবি: উইকিমিডিয়া কমন্স
বেনাপোল। ছবি: উইকিমিডিয়া কমন্স

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা নারীদের বাড়ি নড়াইল, যশোর, চাঁদপুর, ফরিদপুর ও খুলনা জেলায়। ইমিগ্রেশন পুলিশ জানায়, তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যান। পরে মহারাষ্ট্রের পুনে এলাকায় অবৈধ বসবাসের অভিযোগে আটক হন। আদালত তাদের দুই থেকে সাড়ে তিন বছর পর্যন্ত সাজা দেন।

পুনের কেন্দ্রীয় কারাগারে সাজা শেষে বাংলাদেশ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ফেরত পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে হস্তান্তর শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় দেওয়া হয়। পরে বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করেছে, যারা নারীদের পরিবারের কাছে পৌঁছে দেবে।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর

পরের খবরসার্ভার জটিলতা কাটিয়ে ৮ দিন পর বেনাপোলে পুরোদমে আমদানি-রপ্তানি