রবিবার, ১ নভেম্বর ২০২৬ |১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
শিরোনাম
ধানক্ষেতের পাশে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ, পরিচয় মেলেনিমহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ ১২ জন আটকশার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বার জব্দ, একজন গ্রেপ্তারযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরাকক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুইবেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করল বিজিবিইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিনবঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকাআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মল

বলিউড

মুক্তির আগেই রেকর্ড: শাহরুখের ‘কিং’-এর বিদেশি স্বত্ব বিক্রি ১৭৫ কোটি রুপিতে

শাহরুখ খান। ছবি: উইকিমিডিয়া কমন্স
শাহরুখ খান। ছবি: উইকিমিডিয়া কমন্স

মুক্তির প্রায় দুই মাস আগেই রেকর্ড গড়ল শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। ছবিটির আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে (প্রায় ১৮ মিলিয়ন ডলার)। ভারতীয় কোনো সিনেমার বিদেশি স্বত্ব এই প্রথম ১০০ কোটি রুপির গণ্ডি ছাড়াল।

শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছ থেকে স্বত্বটি কিনেছে ফারাস ফিল্মস। এর আগে শাহরুখের ছবির বিদেশি পরিবেশনার দায়িত্বে থাকত যশরাজ ফিল্মস।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২৪ ডিসেম্বর। ‘পাঠান’-এর পর এ জুটির এটি দ্বিতীয় কাজ। শাহরুখের সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত প্রমুখ।

২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ আন্তর্জাতিক বাজারে প্রায় ৪০০ কোটি রুপির কাছাকাছি আয় করেছিল। তাই ‘কিং’-এর লড়াই মূলত শাহরুখের নিজের রেকর্ডের সঙ্গেই।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর

পরের খবরদীপাবলিতে মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের ‘রামায়ণ’