শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ |৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
শিরোনাম
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ ১২ জন আটকশার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বার জব্দ, একজন গ্রেপ্তারযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরাকক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুইবেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করল বিজিবিইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিনবঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকাআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মলতিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, ধসে পড়েছে তিন শতাধিক বাড়ি

সোনার দাম

টানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

প্রতীকী ছবি। ছবি: Adam Jones from Kelowna, BC, C / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)
প্রতীকী ছবি। ছবি: Adam Jones from Kelowna, BC, C / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)

দেশের বাজারে টানা তৃতীয় দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম (প্রতি ভরি, ভ্যাটসহ)

  • ২২ ক্যারেট: ২,২৪,১৮২ টাকা
  • ২১ ক্যারেট: ২,১৪,০৯৩ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৮৩,৮৮৩ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৫০,২৩২ টাকা

রুপার ক্ষেত্রে ২২ ক্যারেটের এক ভরি ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি হবে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্যসূত্র: বাজুস, গ্রামের কাগজ

পরের খবরসাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ