সাড়াতলা বাজার
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, থানায় জিডি
যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের সাড়াতলা বাজারে প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১৯ অক্টোবর) রাতে শার্শা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সাড়াতলা বাজার এলাকায় সাধারণত সারাদিন মানুষের ভিড় থাকে। এমন জায়গায় অস্ত্র প্রদর্শনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা নিরাপত্তাহীনতার কথা জানিয়ে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
শার্শা থানার ওসি শামিনুল হক জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। গোয়েন্দা সংস্থাও বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানান তিনি।
তথ্যসূত্র: গ্রামের কাগজ