রবিবার, ১ নভেম্বর ২০২৬ |১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
শিরোনাম
ধানক্ষেতের পাশে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ, পরিচয় মেলেনিমহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ ১২ জন আটকশার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বার জব্দ, একজন গ্রেপ্তারযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরাকক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুইবেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করল বিজিবিইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিনবঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকাআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মল

এইচএসসির ফল

যশোর বোর্ডে পাসের হার ৪৪.৯২%, জেলাভিত্তিক ফলে শীর্ষে যশোর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন। শনিবার (৩১ অক্টোবর) ফল প্রকাশের পর বিশ্লেষণে দেখা গেছে, বোর্ডের ১০ জেলার মধ্যে পাসের হারে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর জেলা।

জেলাভিত্তিক পাসের হার

  • যশোর: ৫২.৯৪%
  • খুলনা: ৪৬.৬৫%
  • চুয়াডাঙ্গা: ৪৬.১৩%
  • কুষ্টিয়া: ৪৫.৩৮%
  • সাতক্ষীরা: ৪৩.৪৫%
  • ঝিনাইদহ: ৪১.৯৮%
  • মেহেরপুর: ৪০.৭৬%
  • বাগেরহাট: ৩৮.৮৬%
  • মাগুরা: ৩৭.৩৬%
  • নড়াইল: ৩৬.৭৮%

১৬ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

বোর্ডের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী এবার পাস করতে পারেনি। এর মধ্যে যশোর জেলার মণিরামপুরের সবুজ পল্লী কলেজও রয়েছে, যেখান থেকে ৭ জন পরীক্ষা দিয়েছিলেন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী নিয়ে শূন্য পাস সাতক্ষীরার এ কে ফজলুল হক এমসিএ কলেজে (৪৯ জন)।

অন্যদিকে শতভাগ পাস করেছে মাত্র তিনটি প্রতিষ্ঠান—ঝিনাইদহ ক্যাডেট কলেজ (৪৩ জন), খুলনার নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ (৬১ জন) এবং চুয়াডাঙ্গার ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ (২৩ জন)।

যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেছেন। কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন; প্রতি পত্রে ফি ১৫০ টাকা।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর

পরের খবরযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরা