হিমছড়ি সৈকত
কক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুই
কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও দুজন। জীবিত উদ্ধার হওয়া একজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে হিমছড়ির একটি রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রামের বায়েজিদ ও ঢাকার উত্তরা থেকে আসা দুটি দলের সদস্যরা একসঙ্গে সাগরে নেমেছিলেন।
চলছে উদ্ধার অভিযান
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য জানান, উদ্ধারকর্মীরা তিনজনের মরদেহ উদ্ধার করেছেন। শুরুতে তিনজন নিখোঁজ থাকলেও একজনকে জীবিত উদ্ধারের পর নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে দুইয়ে। নিহত ও নিখোঁজদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।
সৈকতে নামার আগে লাইফগার্ডের নির্দেশনা ও লাল পতাকার সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার