রবিবার, ১ নভেম্বর ২০২৬ |১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
শিরোনাম
ধানক্ষেতের পাশে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ, পরিচয় মেলেনিমহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ ১২ জন আটকশার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বার জব্দ, একজন গ্রেপ্তারযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরাকক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুইবেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করল বিজিবিইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিনবঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকাআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মল

২২ বছরে সর্বনিম্ন

এইচএসসিতে পাসের হার ৫২.১২%, ইংরেজি ও আইসিটিতে বড় বিপর্যয়

প্রতীকী ছবি: শ্রেণিকক্ষে কলেজ শিক্ষার্থীরা (উইকিমিডিয়া কমন্স)
প্রতীকী ছবি: শ্রেণিকক্ষে কলেজ শিক্ষার্থীরা (উইকিমিডিয়া কমন্স)

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা গত ২২ বছরে সর্বনিম্ন এবং গত বছরের চেয়ে ৬ দশমিক ৭১ শতাংশ কম। শনিবার (৩১ অক্টোবর) ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়।

মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন, যা আগের বছরের চেয়ে ২৯ হাজারের বেশি কম। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে হয়েছে ২৯৩টি।

ফল খারাপের কারণ

ইংরেজিতে ফেল করেছেন ৩৮ দশমিক ৮৬ শতাংশ এবং আইসিটিতে ২৮ দশমিক ৪৬ শতাংশ পরীক্ষার্থী। মানবিকে প্রায় ৫৮ শতাংশ ও বাণিজ্যে ৪৯ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। শিক্ষাসংশ্লিষ্টরা পূর্ণাঙ্গ সিলেবাসের চাপ, অভিন্ন প্রশ্নপত্র, ঘন ঘন পাঠ্যক্রম পরিবর্তন এবং শ্রেণিকক্ষে উপস্থিতি কমে যাওয়াকে কারণ হিসেবে দেখছেন। ফেল করাদের বড় অংশ গ্রামাঞ্চলের।

বোর্ডভিত্তিক চিত্র

সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে ৬১.৮০ শতাংশ, সর্বনিম্ন বরিশালে ৪৪.৮৪ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার ৪৪.৯২ শতাংশ। মাদ্রাসা বোর্ডে ৬১.০৭ এবং কারিগরি বোর্ডে ৪৯.৪৩ শতাংশ।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, শুধু শিক্ষার্থীদের ওপর দায় চাপালে হবে না; শিক্ষক, অভিভাবকসহ সবাইকে দায়িত্ব নিতে হবে। এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য সম্ভব হলে এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়েছে। ফল পুনর্নিরীক্ষার আবেদন চলবে ৭ নভেম্বর পর্যন্ত, প্রতি পত্রে ফি ১৫০ টাকা।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর

পরের খবরগবেষণা প্রকাশনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরা যবিপ্রবি