রবিবার, ১ নভেম্বর ২০২৬ |১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
শিরোনাম
ধানক্ষেতের পাশে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ, পরিচয় মেলেনিমহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ ১২ জন আটকশার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বার জব্দ, একজন গ্রেপ্তারযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরাকক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুইবেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করল বিজিবিইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিনবঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকাআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মল

টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় মণিরামপুরের নাহিদ, স্ত্রী ও দুই শিশুকন্যা

প্রতীকী ছবি: কক্সবাজারের হোটেল-মোটেল জোন (উইকিমিডিয়া কমন্স)
প্রতীকী ছবি: কক্সবাজারের হোটেল-মোটেল জোন (উইকিমিডিয়া কমন্স)

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের চারজনকে যশোরের মণিরামপুরে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় বাঁধাঘাট ঈদগাহ মাঠে জানাজা শেষে নাহিদুর রহমানের মায়ের কবরের পাশে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন মণিরামপুর পৌর এলাকার মোহনপুর গ্রামের নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন তানজী (৩৬) এবং তাদের দুই মেয়ে রোজাইনা ইনায়া (৭) ও মুনাইনা ইহানা (৩)। বুধবার ভোরে মরদেহ গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহতের বড় ভাই জাহিদুর রহমান জানান, ১৭ অক্টোবর সকালে অগ্নিকাণ্ডের দিনই রিসোর্টের একটি ওয়াশরুম থেকে চারজনের মরদেহ উদ্ধার হয়। পুড়ে যাওয়ায় চেনার উপায় না থাকায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে ১০ দিন লেগে যায়। মঙ্গলবার কক্সবাজার সদর হাসপাতাল মর্গ থেকে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দাফনের জন্য প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

নিহতের বৃদ্ধ বাবা মতিয়ার রহমান জানান, ২০১৬ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে নাহিদের কোলে মাথা রেখেই মারা গিয়েছিলেন তার মা। আজ সেই মায়ের পাশেই শুয়ে রইলেন ছেলে, পুত্রবধূ আর দুই নাতনি।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর

পরের খবরভাড়ার কথা বলে ভ্যান নিয়ে উধাও যাত্রী, দিশেহারা মণিরামপুরের ইকরামুল