শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ |৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
শিরোনাম
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ ১২ জন আটকশার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বার জব্দ, একজন গ্রেপ্তারযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরাকক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুইবেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করল বিজিবিইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিনবঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকাআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মলতিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, ধসে পড়েছে তিন শতাধিক বাড়ি

এসএসসি

এ বছরই সাপ্লিমেন্টারি পরীক্ষাসহ ৫ দফা দাবি এসএসসিতে অকৃতকার্যদের

প্রতীকী ছবি। ছবি: Ilias Papastamatiou / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
প্রতীকী ছবি। ছবি: Ilias Papastamatiou / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)

এ বছরই বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজনসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের একাংশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

পাঁচ দফা দাবি

  • এ বছরই অকৃতকার্যদের জন্য বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া
  • সিলেবাস, নম্বর বণ্টন ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে দ্রুত নির্দেশনা দেওয়া
  • প্রস্তুতির সময় রেখে সূচি ঘোষণা এবং দ্রুত ফল প্রকাশ
  • উত্তীর্ণদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ
  • পরীক্ষা সম্ভব না হলে একাদশে ভর্তির সুযোগ দিয়ে পরের বছর পরীক্ষায় বসার ব্যবস্থা

আয়োজকেরা বলেন, তাঁরা কোনো নিয়মবহির্ভূত সুবিধা চান না, শুধু একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া থেকে বাঁচতে চান। এ বিষয়ে শিক্ষা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

তথ্যসূত্র: গ্রামের কাগজ