ত্রয়োদশ সংসদ নির্বাচন
যশোর-৫ আসনে জামায়াতের গাজী এনামুল হক বেসরকারিভাবে বিজয়ী
যশোর-৫ (মণিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক (দাঁড়িপাল্লা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনকে (কলস) পরাজিত করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে আসনটির ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়। শান্তিপূর্ণভাবে ভোট শেষ হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।
১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত যশোর-৫ আসনে এবার ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ২৫২ জন; এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৪৭৭ এবং নারী ১ লাখ ৮৫ হাজার ৭৭১ জন।
ফল ঘোষণার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় গাজী এনামুল হক ভোটার ও সমর্থকদের ধন্যবাদ জানান এবং এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর