কনসার্ট
আজ একই মঞ্চে জেমস ও হাসান, যমুনা ফিউচার পার্কে রক কনসার্ট
দীর্ঘ বিরতির পর একই মঞ্চে গাইতে যাচ্ছেন দেশের ব্যান্ড সংগীতের দুই কিংবদন্তি জেমস ও হাসান। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ৩টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় হচ্ছে ‘রক এন রিদম ৫.০’ শীর্ষক এ কনসার্ট।
জেমসের নগরবাউল ও হাসানের আর্কের পাশাপাশি মঞ্চে উঠবে ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য ব্যান্ড। ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনা থাকবে গিটারিস্ট ওনি হাসানের। একক গানে থাকবেন এ কে রাহুল।
অ্যাডভেন্টর কমিউনিকেশনসের আয়োজনে এ কনসার্টের টিকিটের দাম ৯৯৯ টাকা। একটি টিকিটে একবারই প্রবেশ করা যাবে, বের হলে আবার ঢোকা যাবে না। ছোট হাতব্যাগ ছাড়া বড় ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছেন আয়োজকেরা।
তথ্যসূত্র: গ্রামের কাগজ