খুলনা-বাগেরহাট সফর
হেলিকপ্টারে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী, ঘুরলেন মোংলা বন্দর
রয়েল বেঙ্গল টাইগারের আবাসভূমি সুন্দরবনের আকরাম পয়েন্ট ও আশপাশের এলাকা আকাশপথে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হেলিকপ্টারে বন পরিদর্শন শেষে তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন।
সকাল ১০টা ২৮ মিনিটে অবতরণের পর তিনি হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যান। পথে দুই পাশে দাঁড়িয়ে থাকা দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ১০টা ৪৮ মিনিটে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন তিনি।
মোংলায় নৌবাহিনীর দিগরাজ ঘাঁটিতে নৌবাহিনী, কোস্টগার্ড ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এরপর মোংলা বন্দরের জেটি ও কার্যক্রম এবং প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন। বিকেল সোয়া ৫টায় হেলিকপ্টারে ঢাকায় ফেরেন তিনি।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম সফরের বিষয়টি নিশ্চিত করেন। খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু জানান, এটি কোনো জনসভা ছিল না, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বক্তব্যও দেননি। তবে এ সফরের মধ্য দিয়ে খুলনা অঞ্চলের অবকাঠামো উন্নয়ন গতি পাবে বলে আশা করছেন স্থানীয়রা।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর