আখচাষিদের প্রণোদনা
মোবারকগঞ্জসহ ৯ চিনিকল এলাকার আখচাষিদের প্রণোদনা দেওয়া শুরু
মোবারকগঞ্জ চিনিকলসহ দেশের ৯টি চিনিকল এলাকার আখচাষিদের প্রণোদনা দেওয়া কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে এক জনসভা থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওতায় সারা দেশের প্রায় ৩৯ হাজার কৃষক প্রণোদনা পাবেন।
অনুষ্ঠানে মোবারকগঞ্জ চিনিকলের কর্মকর্তা ও শ্রমিক নেতারা অনলাইনে যুক্ত ছিলেন।
বন্ধ চিনিকল চালুর উদ্যোগ
প্রধানমন্ত্রী জানান, বন্ধ থাকা চিনিকলগুলোর মধ্যে ছয়টি বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে আবার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শ্রমিকদের দুর্ভোগ কমে। তিনি আরও বলেন, কৃষকদের শ্রেণিভিত্তিক তথ্য সংগ্রহের কাজ চলছে এবং তাঁদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে।
তথ্যসূত্র: রাতদিন নিউজ