শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ |৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
শিরোনাম
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ ১২ জন আটকশার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বার জব্দ, একজন গ্রেপ্তারযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরাকক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুইবেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করল বিজিবিইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিনবঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকাআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মলতিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, ধসে পড়েছে তিন শতাধিক বাড়ি

বিশ্ব মেরুদণ্ড দিবস

প্রতি ৫ জনে ৪ জন জীবনে কখনো না কখনো মেরুদণ্ডের ব্যথায় ভোগেন

প্রতীকী ছবি: উইকিমিডিয়া কমন্স
প্রতীকী ছবি: উইকিমিডিয়া কমন্স

দেশে প্রাপ্তবয়স্কদের প্রতি পাঁচজনের প্রায় চারজন জীবনের কোনো না কোনো সময় মেরুদণ্ড বা কোমরব্যথায় ভোগেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব মেরুদণ্ড দিবস উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ আয়োজিত সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়।

প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে মেরুদণ্ডের ক্ষয়জনিত সমস্যার ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত উন্নতি সম্ভব।

ঝুঁকি বাড়াচ্ছে যেসব অভ্যাস

চিকিৎসকেরা জানান, দীর্ঘ সময় বসে থাকা, শারীরিক পরিশ্রম কমে যাওয়া, অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাবার, রাত জাগা ও মানসিক চাপ মেরুদণ্ডের ক্ষতি করে।

সুস্থ রাখতে করণীয়

  • নিয়মিত ব্যায়াম ও হাঁটাচলা
  • উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণ
  • বসা ও দাঁড়ানোর সময় মেরুদণ্ড সোজা রাখা
  • ধূমপান ও মদ্যপান পরিহার
  • সুষম খাবার গ্রহণ

বক্তারা বলেন, কোমরব্যথা শুধু ব্যক্তিগত সমস্যা নয়; এতে কর্মঘণ্টা নষ্ট হয়, উৎপাদনশীলতা কমে। তাই আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ জনবল ও প্রতিরোধমূলক উদ্যোগ বাড়ানো জরুরি।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর