শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ |৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
শিরোনাম
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ ১২ জন আটকশার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বার জব্দ, একজন গ্রেপ্তারযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরাকক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুইবেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করল বিজিবিইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিনবঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকাআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মলতিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, ধসে পড়েছে তিন শতাধিক বাড়ি

পাকিস্তান

পাকিস্তানে দ্রুতগতির বাস উল্টে নিহত ১০, আহত ৪৪

প্রতীকী ছবি। ছবি: NehaArifKhan / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
প্রতীকী ছবি। ছবি: NehaArifKhan / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজনপুর জেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ৪৪ জন।

বুধবার (২১ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে সিন্ধু মহাসড়কের রোঝান তহসিলের বাংলা হেদায়েত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে চলার সময় বাসটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায়।

আহতদের মধ্যে ৩৮ জনকে রাজনপুর জেলা সদর হাসপাতালে এবং গুরুতর আহতদের ডেরা গাজী খান ও রহিম ইয়ার খানের হাসপাতালে পাঠানো হয়েছে। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। আহত চালক পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।

পাঞ্জাবে প্রতিদিন গড়ে ১ হাজার ৩৫০টির বেশি সড়ক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সরকারি পরিসংখ্যানে জানা যায়।

তথ্যসূত্র: ডন, গ্রামের কাগজ