শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ |৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
শিরোনাম
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ ১২ জন আটকশার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বার জব্দ, একজন গ্রেপ্তারযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরাকক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুইবেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করল বিজিবিইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিনবঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকাআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মলতিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, ধসে পড়েছে তিন শতাধিক বাড়ি

বাঘারপাড়ার খলশী গ্রাম

ঘর থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার, পুলিশ বলছে ঘটনা সন্দেহজনক

প্রতীকী ছবি: ভৈরব নদ, বাঘারপাড়া (উইকিমিডিয়া কমন্স)
প্রতীকী ছবি: ভৈরব নদ, বাঘারপাড়া (উইকিমিডিয়া কমন্স)

যশোরের বাঘারপাড়ায় নিজ বসতঘর থেকে মা ও শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলেন জুবায়দা খাতুন (৩২) ও তার ছেলে জিসান (৬)। স্বজনেরা জানান, ঘরের একই খাটে দুজনকে পড়ে থাকতে দেখা যায়।

স্বজনদের একজন দাবি করেছেন, পরিবারে জমিজমা নিয়ে বিরোধ ছিল, এর জেরে ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রতিবেশীদের ভাষ্য, পরিবারটির বাইরের কারও সঙ্গে শত্রুতা ছিল না।

বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম বলেন, ঘটনাটি সন্দেহজনক। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং তদন্ত চলছে।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর

পরের খবরটানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘারপাড়ার আজমেহেরপুরের ফুটবলকন্যারা