প্রযুক্তি বাজার
এআইয়ের খরচ জোগাতে ভোটাধিকারহীন নতুন শেয়ার আনছে মেটা
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিপুল বিনিয়োগের অর্থ জোগাতে ভোটাধিকারহীন নতুন এক শ্রেণির শেয়ার চালুর পরিকল্পনা করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এ শেয়ারের মালিকেরা কোম্পানির সিদ্ধান্তে ভোট দিতে পারবেন না, ফলে প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের নিয়ন্ত্রণ অটুট থাকবে।
২১ অক্টোবর তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল ঘোষণার সময় মেটার প্রধান আর্থিক কর্মকর্তা সুসান লি এ পরিকল্পনার কথা নিশ্চিত করেন। নতুন শেয়ার বিদ্যমান শেয়ারধারীদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করা হবে বলে জানা গেছে।
আয় বাড়লেও খরচ বেশি
তৃতীয় প্রান্তিকে মেটার আয় হয়েছে ৬৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। তবে একই সময়ে ব্যয় বেড়েছে ৬৮ শতাংশ, যার বড় অংশ এআই অবকাঠামোয়। জাকারবার্গের দাবি, যুক্তরাষ্ট্র ও কানাডায় দেড় মাসে এক কোটির বেশি মানুষ মেটার নতুন ব্যক্তিগত এআই এজেন্ট ব্যবহার শুরু করেছেন।
তথ্যসূত্র: গ্রামের কাগজ