সম্মাননা
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার পাচ্ছেন মেসি, প্রথম ফুটবলার হিসেবে একক সম্মান
স্পেনের মর্যাদাপূর্ণ প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার পাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদোর তেয়াত্রো কাম্পোয়ামোর মিলনায়তনে রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়ার উপস্থিতিতে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়ার কথা।
খেলাধুলা বিভাগে এ বছর বিশ্বের ২৭ জন মনোনীত ব্যক্তির মধ্য থেকে সর্বসম্মতিক্রমে মেসিকে বেছে নেয় জুরিবোর্ড। মাঠের অসাধারণ সাফল্য ও ধারাবাহিকতার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তাঁর দীর্ঘদিনের দাতব্য কাজও বিবেচনায় নেওয়া হয়েছে।
পুরস্কারটির ৪৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ফুটবলার এককভাবে এ সম্মান পাচ্ছেন। বিজয়ী পাবেন বিখ্যাত শিল্পী হুয়ান মিরোর নকশা করা ভাস্কর্য, সনদ, ব্যাজ এবং ৫০ হাজার ইউরো।
তথ্যসূত্র: গ্রামের কাগজ